Scrolling Text
Tuesday, 8 October 2013
Tuesday, 10 September 2013
Incredible India Photo Contest on Google Plus
Incredible India Photo Contest on Google Plus
Wednesday, 28 August 2013
টাকার অধঃপতন ও বিদেশ ভ্রমণের স্বপ্নভঙ্গ।
টাকার অধঃপতন ও বিদেশ
ভ্রমণের স্বপ্নভঙ্গ।
টাকার দাম
হুড় হুড় করে পড়ছে। খোলামকুচি কে প্রায় ছুঁ’ল
বলে। দেশের অর্থমন্ত্রী প্রবল ঘাবড়ে গিয়ে সবাইকে না ঘাবড়ানোর পরামর্শ দিচ্ছেন।
অর্থনীতির পণ্ডিতরা হয় চুপ নয় আবোল তাবোল বুকনি ঝাড়ছেন। এর মধ্যে সবচেয়ে মুশকিলে
পড়েছেন সেইসব মানুষেরা অল্প অল্প করে টাকা জমিয়ে যারা জীবনে প্রথমবার বা দ্বিতীয়বার
কোন একটা বিদেশ ঘুরে আসার স্বপ্ন দেখছিলেন। ইউরোপ বা আমেরিকা বা নিদেন পক্ষে
ব্যাংকক। তাদের ইচ্ছেয় জল ঢেলে দিচ্ছে টাকার এই অধঃপতন। যেসব ট্রাভেল এজেন্সি
বিদেশে বেড়াতে নিয়ে যায় তারা আগে কিছুটাকা নিত ডলারে বাকিটা ভারতীয় টাকায়; খবর
পাওয়া যাচ্ছে এখন তারা পুরোটাই চাইছে ডলারে। এবার পুজোয় ইচ্ছে থাকলেও ‘বাই-বাই
ব্যাংকক’ বলা তাই অনেকেরই বাতিল হছে। এখনই খরচ বেড়ে গেছে প্রায় ৩০%।
Monday, 26 August 2013
পাঞ্জাব সরকারের নতুন পর্যটন প্রকল্প ‘Bed and Breakfast’।
পাঞ্জাব সরকারের নতুন পর্যটন প্রকল্প ‘Bed and Breakfast’।
সিনেমা ও টিভির দৌলতে পাঞ্জাবী কালচারের সাথে
পরিচয় নিশ্চয়ই আপানার আছে। কিন্তু কেমন হবে যদি এরপর পঞ্চনদীর দেশে বেড়াতে গিয়ে
ক’দিন কোনো পাঞ্জাবী পরিবারে থাকার সুযোগ পান; ঘরোয়া পাঞ্জাবী খাবার, আর সাথে
বল্লে-বল্লে। দেশী ও বিদেশী পর্যটকদের জন্য পাঞ্জাব সরকার অনেকটা এরকমই একটা
প্রকল্পের কথা ঘোষনা করেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘Bed and Breakfast’. প্রকল্পটি পরিচালনা করবে Punjab Heritage and Tourism Promotion Board। এর জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরী হয়ে
গেছে। প্রাথমিক ভাবে প্রকল্পটি শুরু করা হবে পাঞ্জাবের তিনটি শহরে, অমৃতসর,
পাতিয়ালা এবং মোহালিতে। পরবর্তিকালে ধিরে ধিরে পাঞ্জাবের অন্য শহরগুলোতেও এটা শুরু
হবে। যেসব পাঞ্জাবী পরিবারের প্রয়োজনীয় মানসিকতা এবং সরকার নির্ধারিত মানের
অতিরিক্ত থাকার জায়গা আছে তারা এই প্রকল্পের মাধ্যমে কিছু অতিরিক্ত রোজগারের সুযোগ
পাবেন।
Subscribe to:
Posts (Atom)