Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Wednesday, 28 August 2013

টাকার অধঃপতন ও বিদেশ ভ্রমণের স্বপ্নভঙ্গ।




টাকার অধঃপতন ও বিদেশ ভ্রমণের স্বপ্নভঙ্গ।

টাকার দাম হুড় হুড় করে পড়ছে। খোলামকুচি কে প্রায়  ছুঁ’ল বলে। দেশের অর্থমন্ত্রী প্রবল ঘাবড়ে গিয়ে সবাইকে না ঘাবড়ানোর পরামর্শ দিচ্ছেন। অর্থনীতির পণ্ডিতরা হয় চুপ নয় আবোল তাবোল বুকনি ঝাড়ছেন। এর মধ্যে সবচেয়ে মুশকিলে পড়েছেন সেইসব মানুষেরা অল্প অল্প করে টাকা জমিয়ে যারা জীবনে প্রথমবার বা দ্বিতীয়বার কোন একটা বিদেশ ঘুরে আসার স্বপ্ন দেখছিলেন। ইউরোপ বা আমেরিকা বা নিদেন পক্ষে ব্যাংকক। তাদের ইচ্ছেয় জল ঢেলে দিচ্ছে টাকার এই অধঃপতন। যেসব ট্রাভেল এজেন্সি বিদেশে বেড়াতে নিয়ে যায় তারা আগে কিছুটাকা নিত ডলারে বাকিটা ভারতীয় টাকায়; খবর পাওয়া যাচ্ছে এখন তারা পুরোটাই চাইছে ডলারে। এবার পুজোয় ইচ্ছে থাকলেও ‘বাই-বাই ব্যাংকক’ বলা তাই অনেকেরই বাতিল হছে। এখনই খরচ বেড়ে গেছে প্রায় ৩০%।

Monday, 26 August 2013

পাঞ্জাব সরকারের নতুন পর্যটন প্রকল্প ‘Bed and Breakfast’।



পাঞ্জাব সরকারের নতুন পর্যটন প্রকল্প ‘Bed and Breakfast’।



সিনেমা ও টিভির দৌলতে পাঞ্জাবী কালচারের সাথে পরিচয় নিশ্চয়ই আপানার আছে। কিন্তু কেমন হবে যদি এরপর পঞ্চনদীর দেশে বেড়াতে গিয়ে ক’দিন কোনো পাঞ্জাবী পরিবারে থাকার সুযোগ পান; ঘরোয়া পাঞ্জাবী খাবার, আর সাথে বল্লে-বল্লে। দেশী ও বিদেশী পর্যটকদের জন্য পাঞ্জাব সরকার অনেকটা এরকমই একটা প্রকল্পের কথা ঘোষনা করেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘Bed and Breakfast’. প্রকল্পটি পরিচালনা করবে Punjab Heritage and Tourism Promotion Board। এর জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরী হয়ে গেছে। প্রাথমিক ভাবে প্রকল্পটি শুরু করা হবে পাঞ্জাবের তিনটি শহরে, অমৃতসর, পাতিয়ালা এবং মোহালিতে। পরবর্তিকালে ধিরে ধিরে পাঞ্জাবের অন্য শহরগুলোতেও এটা শুরু হবে। যেসব পাঞ্জাবী পরিবারের প্রয়োজনীয় মানসিকতা এবং সরকার নির্ধারিত মানের অতিরিক্ত থাকার জায়গা আছে তারা এই প্রকল্পের মাধ্যমে কিছু অতিরিক্ত রোজগারের সুযোগ পাবেন।


Wednesday, 25 July 2012

Special rebate of MTDC for the school students.



স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য MTDC ‘র বিশেষ ছাড়
 
মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (Maharashtra Tourism Development Corporation) স্কুল ছাত্র/ছাত্রীদের জন্য মহারাষ্ট্রে তাদের হোটেলগুলোতে ২০% বিশেষ ছাড়ের কথা ঘোষনা করেছে।  ৬ থেকে ১৪ বছর বয়সী ছাত্র/ছাত্রীরা স্কুল কত্তৃক আয়োজিত শিক্ষামুলক বা বিনোদনমূলক ভ্রমনের ক্ষেত্রে এই ছাড় পাবে। তবে ছাড় পাওয়া যাবে শুধু ঘর ভাড়ার ক্ষেত্রে, খাবার বা অন্য সুবিধার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়, এবং এই ছাড় পাওয়া যাবে শুধু সপ্তাহে পাঁচ দিন ( সোম থেকে শুক্র)। এমনিতে MTDC ‘র হোটেলগুলোয় ভাড়ার হার বেশ বেশী, MTDC কতৃপক্ষ তাই এ বিষয়ে যথেষ্ট সাড়া পাওয়া যাবে বলেই আশা করছেন। বিস্তারিত জানা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। 

Sunday, 15 July 2012

ইকোট্যাক্স এবং নতুন বন পর্যটন নীতি


ভারতবর্ষের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল এবং বনের মধ্যে থাকা তীর্থপর্যটন কেন্দ্র গুলিতে (৬০০র বেশী ) পর্যটন নিয়ান্ত্রনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক এক গাইডলাইন সুপারিশ করেছে। সুপ্রীম কোর্টে এক জনস্বার্থ মামলার মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশ মন্ত্রক এই সুপারিশ গুলি করেছে। ওই সব জায়গাগুলোতে পর্যটন পুরোপুরি বন্ধ করে দেবার কথা না বললেও পরিবেশ মন্ত্রক স্বীকার করে নিয়েছে ব্যাঙের ছাতার মত পর্যটন পরিকাঠামো বৃদ্ধির কারনে ওই সব অঞ্চলের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এই ধরনের জায়গাগুলোতে তাই স্থানীয় অধিবাসী ভিত্তিক এবং স্থানীয়