Scrolling Text

ট্রাভেল ক্লাবে আপনাকে স্বাগত। আপনার বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিন সবার সাথে। লেখা ও ছবি পাঠাতে ক্লিক্‌ করুন Contact Us ট্যাবে।

Wednesday, 14 February 2018

Dasaswamwdhe Ekta Bela ( A day at Dasaswamedh Ghat)

দশাশ্বমেধে একটা বেলা।


মাইলস্টোনের সংখ্যাগুলো ধিরে ধিরে কমছিল। দশ, নয়, আট, সাত- তার পর থমকে গেল। প্রায় চল্লিশ মিনিট বাসে বসে থাকার পর নামলাম। সামনে-পিছনে বিশাল ট্রাফিক জ্যাম। এ জট ছাড়তে ক’ঘন্টা লাগবে কে জানে! রাস্তার পাশে একটা দোকানে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম –‘ইহাঁসে মন্দির কিত্‌না দূর হ্যায়?’ –“কৌন সা মন্দির?” বুঝলাম আহাম্মকের মত প্রশ্ন করেছি। এটা তারকেশ্বর নয়- বারাণসী। লোককথা অনুযায়ী বারাণসীতে মন্দিরের সংখ্যা একলক্ষ। অন্তর্জাল বেদ উইকিপিডিয়া মতে সংখ্যাটা সাতাশ হাজার।

Sunday, 15 March 2015

Susunia

শুশুনিয়া
শুশুনিয়া  পাহাড় 

শুশুনিয়া
শহরে জীবনের চাপে ক্লান্ত হয়ে যারা প্রকৃতির কোলে হাত পা ছড়িয়ে একটা দিন কাটাতে চান ঘুরে আসতে পারেন শুশুনিয়া (Susunia) জায়গাটা একটা খুব জনপ্রিয় পিকনিক ষ্পট, কিন্তু ওই একটা মাস বাদ দিলে প্রায় নির্জনই থাকে। প্রবল গ্রীষ্ম আর বর্ষাকাল এড়িয়ে চলাই ভাল। জঙ্গলে ঢাকা এই পাহাড়ের চারপাশে ঘুরতে ঘুরতে নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির মাঝে। শীতকালে

Saturday, 28 February 2015

BHIMBETKA



 বিবর্তন

পুরনো ইতিহাসের পথে- ভীমবেটকা
ভারতের মধ্যাঞ্চলের বিন্ধ্য পর্বতমালার উত্তরাংশে প্রস্তর যুগের নিদর্শন যা আবিষ্কৃত হয়েছে তা সমগ্র বিশ্বকে অবাক করেছে। বাধ্য করেছে গোটা পৃথিবীর মানুষকে আর একবার শ্রদ্ধার সাথে ভারতের পুরনো সভ্যতার দিকে ফিরে তাকাতে।
পাথুরে পর্বতের খাড়া ঢালে অবস্থিত ঘন বনাঞ্চলের ভিতর প্রায় ৬০০ টি গুহা ১৯৫৭ সালে আবিষ্কার হয়েছে যেগুলি

Wednesday, 2 April 2014

NATIONAL PHOTOGRAPHY CONTEST 2014



NATIONAL  PHOTOGRAPHY  CONTEST  2014



ছবি তুলতে ভালবাসেন? ফোটোগ্রাফী কি আপনার নেশা বা পেশা? যোগ দিন এই ফোটোগ্রাফী প্রতিযোগিতায়। জিতে নিন মাসাইমারা, কেনিয়া যাওয়ার সুযোগ। সুপরিচিত রংরূটজঙ্গল বেকন্স এর উদ্যোগে এই প্রতিযোগিতা হচ্ছে। এদের এই উদ্যোগকে ট্রাভেল ক্লাব বেঙ্গলির পক্ষ থেকে সাধুবাদ জানান হচ্ছে। বিচারকের আসনে থাকছেন অশিমা নারাইন(ফোটোগ্রাফি এডিটর, ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার ইন্ডিয়া), ধৃতিমান মুখার্জী, সব্যসাচী চক্রবর্তী।
প্রতিযোগিতাটি তিনটি ভাগে বিভক্তঃ
বিভাগ ১> প্রকৃতি                         Category I: Nature
বিভাগ ২> ভ্রমন                          Category II: Travel
বিভাগ ৩> বন্যপ্রাণী                        Category III: Wildlife
লোভনীয় পুরষ্কার গুলি হল-
১) প্রতি বিভাগের বিজেতা(Champion) ৫০,০০০/- টাকা মূল্যের ক্যামেরা বা লেন্স পাবেন।
২) প্রতি বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী(1st Runner up)  পাবেন ৩০,০০০/- অর্থ মূল্যের লেন্স বা ফোটোগ্রাফী সরঞ্জাম।
৩)  প্রতি বিভাগের তৃতীয় স্থানাধিকারী(2nd Runner up)  পাবেন ২০,০০০/- অর্থ মূল্যের লেন্স বা ফোটোগ্রাফী সরঞ্জাম।
নাম নথিভুক্তকরন, ফোটো আপলোড ও বিস্তারিত তথ্যের জন্য লগ অন করুন এই ওয়েবসাইটেঃ www.rrjbphotocontest.in
শেষ তারিখঃ ৩০শে এপ্রিল, ২০১৪ (April 30, 2014)
সুতরাং ট্রাভেল ক্লাবের বন্ধুরা ক্যামেরা তুলে নিন অথবা পুরনো সম্পদ বাছতে বসে যান আর যোগ দিয়ে জিতে নিন পুরষ্কার।

Tuesday, 18 March 2014

Special Sweetmeats of Bengal



মিষ্টির টানে ফিরে দেখা


        মদনমোহনের দোলযাত্রা
দোল বা হোলিতে আমরা অনেক জায়গায় অনেক কারনে বেড়াতে যাই। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে, কোথাও বা আকাশ লাল করা শিমুল পলাশ দেখতে, কখনোও বা দুদিনের ছুটি কাটাতে বেড়িয়ে পড়ি। এবার সবান্ধবে পাড়ি দিলাম আমার নিজের দেশের বাড়ি, দোল উৎসব দেখতে। আর হ্যাঁ মিষ্টি দেখতে আর খেতে।

                     অতিকায় মিস্টি

বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে ৮কিমি ভিতরে দোগাছিয়া গ্রাম। এই গ্রামের সবচেয়ে বড়ো উৎসব হল দোলযাত্রা। এখানে এই উৎসব পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে পালিত হয় চারদিন ধরে। উৎসব শুরুর আগের দিন রাত্রে ন্যাড়া পোড়া দিয়ে এর সূচনা। একটি বিরাট

Monday, 10 February 2014

মেঘের দেশে চন্দ্রোদয়



মেঘের দেশে চন্দ্রোদয়


পাখীমন রায়

কাঞ্চনজঙ্ঘা
অনেকদিন একটানা নাগরিক দৌড়ঝাঁপের পর মন উচাটন। পালাই পালাই মনটা পেল প্রেমিকের চিঠি-
একলা আকাশ ডাকছে আমায় -/ সময় হবে তোর ?/ অনেকদিন যে রাত জেগেছিস -/ দ্যাখা হয়নি ভোর, /
সময় হলে আসিস কাছে/ ইচ্ছে ডানায় ভেসে /তুই ও যাবি আমি ও যাব/ মেঘ-পরীদের দেশে।

Friday, 27 December 2013

Incedible India launches short film contest to promote tourism



শর্ট ফিল্ম কম্পিটিশন
বেড়াতে গেলে আপনার সাথে একটা মুভি ক্যামেরা থাকে বা অনেক দিনের ইচ্ছা একটা ডকুমেন্টারি ফিল্ম বানাবেন, তাহলে এই লেখাটি পড়ুন।
Incredible India (ভারত সরকারের পর্যটন মন্ত্রকের একটি উদ্যোগ) এবং Trivone Digital Services Pvt. Ltd. যৌথ উদ্যোগে একটি ‘শর্ট ফিল্ম’ (Short Film) প্রতিযোগিতা আহ্বান করেছে। উদ্দেশ্য স্বল্প পরিচিত পর্যটনস্থল গুলিকে জনপ্রিয় করে তোলা। আঠারো বছরের বেশী বয়সী ভারতীয় বা বিদেশী যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেন। ছবির দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের মধ্য এবং বিষয় অপরিচিত বা অল্পপরিচিত কোন পর্যটন স্থলে ভ্রমনের অভিজ্ঞতা। সেরা ছবির পুরস্কার মূল্য পঞ্চাশ হাজার টাকা।   
ফিল্ম আপলোড করবেন - www.pixel13.in

Thursday, 26 December 2013

New website of Mysore



মহীশূরের নতুন ওয়েবসাইট
কর্ণাটকের অতীতের রাজধানী মহীশূ কে (Mysore) ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় করে তুলতে মহীশূর জেলা প্রশাসন একটি নূতন ওয়েবসাইট চালু করেছে। মহীশূর প্যালেস (Mysore Palace), শ্রীরঙ্গপাটনা (Srirangapatna), বৃন্দাবন গার্ডেন (Vrindavan Garden) ইত্যদি বেশকিছু দর্শনীয় স্থানের জন্য ট্যুরিস্টদের কাছে মহীশূর বেশ জনপ্রিয়। আগে শুধুমাত্র দশেরার সমতেই ট্যুরিস্ট আকর্ষনের চেষ্টা করত মহীশূর জেলা প্রশাসন। বর্তমানে সব ঋতুতেই মহীশূর কে জনপ্রিয় করতে বিশেষ ব্যাবস্থা নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হল সব ঋতুতে জনপ্রিয় দশটা পর্যটন কেন্দ্রের একটা হিসবে মহীশূর কে প্রজেক্ট করা।
Website- http://www.destinationmysore.com/

Saturday, 21 December 2013

Honeymoon at Bargi.



একান্তে মধুচন্দ্রিমাঃ বারগি

 বারগি ড্যাম এ সূর্যাস্ত
            বারগি ড্যাম এ সূর্যাস্ত
হাতে ৪দিন সময় আছে? নতুন জীবন শুরু করতে যাচ্ছেন? না দিনযাপনের গ্লানিতে ক্লান্ত? একটু আরামে (পড়ুন, গাঁটের কড়ি খরচ করে কেনা বিলাসিতায়) আর একান্তে সময় কাটাতে চান? চলুন বারগি ড্যাম (Bargi Dam)
জব্বলপুর station এ নেমে গাড়ি নিন। ৪০ কিমি রাস্তা। প্রথমে হাইওয়ে, যত এগিয়ে যাবেন, শহরতলি ছাড়াবেন, তত রাস্তার দুপাশ আপনার চোখ টেনে নেবে। সবুজে সবুজ প্রান্তর শহুরে computer ক্লান্ত চোখকে নিমেষে আরাম দেবে সমস্ত রাস্তাটা একবার আপনাকে পাহাড়ের ওপরে একবার নীচে নিয়ে যাবে। দেখতে দেখতে এসে যাবেন বারগি।